Current Bangladesh Time
Tuesday October ১৩, ২০২৬ ৫:৩৪ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » সংবাদ শিরোনাম » ‘আমাদেরই একাংশ’ চায় না নির্বাচন সুষ্ঠু হোক: পটুয়াখালীতে পররাষ্ট্র উপদেষ্টা
২০ January ২০২৬ Tuesday ৫:৫৭:১৭ PM
Print this E-mail this

‘আমাদেরই একাংশ’ চায় না নির্বাচন সুষ্ঠু হোক: পটুয়াখালীতে পররাষ্ট্র উপদেষ্টা


পটুয়াখালী প্রতিনিধি:

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমাদেরই একটা অংশ চায় না নির্বাচন ভালো ও সুষ্ঠু হোক। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। 

তিনি তরুণ সমাজকে গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে তরুণরাই ঠিক করবে কী হবে, কী হবে না। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি জোরদার এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com