Current Bangladesh Time
Monday October ১২, ২০২৬ ৮:৩৮ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স
১২ October ২০২৬ Monday ৭:২৩:১৯ PM
Print this E-mail this

উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স


নাজমুল হক মুন্না, উজিরপুর ::

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের উজিরপুরে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার গুঠিয়া ও শিকারপুর এলাকায় এ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য ও তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুব গোমস্তা, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম, সাবেক সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রেস কনফারেন্সে জানানো হয়, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা যাচাইয়ে তথ্য সংগ্রহ করা হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে। ফ্যামিলি কার্ডে নাম অন্তর্ভুক্তির কথা বলে কেউ টাকা বা ফি দাবি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া পরিবারের বয়স্ক ও প্রতিবন্ধী সদস্যদের তথ্য যথাযথভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রচারণামূলক বার্তা প্রচারের উদ্যোগের কথাও জানানো হয়।

সরকারের ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ এবং সমাজসেবা অধিদপ্তরের ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন ২০২৬’ অনুযায়ী নির্ধারিত যোগ্যতা ও শর্তের ভিত্তিতে পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com