Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:৩৩ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে চোলাই মদসহ জিয়া মঞ্চের সাবেক নেতা গ্রেপ্তার
২৫ January ২০২৬ Sunday ১০:২০:১৬ PM
Print this E-mail this

ঝালকাঠিতে চোলাই মদসহ জিয়া মঞ্চের সাবেক নেতা গ্রেপ্তার


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে চোলাই মদ বিক্রির অভিযোগে নাছির উদ্দিন মৃধা (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর এলাকায় নাছির উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর রান্নাঘর থেকে ছয় লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। 

নাছির উদ্দিন মৃধা মকরমপুর গ্রামের মৃত মাজেদুর রহমান মৃধার ছেলে এবং জিয়া মঞ্চের ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি। 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, নাছির উদ্দিন মৃধা তাঁর বসতবাড়ির রান্নাঘরে চোলাই মদ সংরক্ষণ করে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছেন। পরে এসআই (নিরস্ত্র) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল সংবাদের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে উপস্থিত লোকজনের সামনে তাঁর রান্নাঘরে রাখা একটি সাদা প্লাস্টিকের কন্টেইনার থেকে ছয় লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং নাছির উদ্দিন মৃধাকে আটক করা হয়।

এ বিষয়ে নবগ্রাম ইউনিয়ন জিয়া মঞ্চের সাবেক সভাপতি তানিম মল্লিক জানান, নাছির মৃধা আগে সংগঠনের ওয়ার্ডপর্যায়ের দায়িত্বে ছিলেন, যে কমিটি চার মাস আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়। বর্তমানে তাঁর সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাছির উদ্দিন মৃধাকে তাঁর বাড়ি থেকে ছয় লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com