Current Bangladesh Time
Tuesday July ২১, ২০২৬ ৪:৩৪ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » র‍্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ
৩ February ২০২৬ Tuesday ৬:৩৮:২৭ PM
Print this E-mail this

র‍্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ


আমাদের বরিশাল ডেস্ক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টার অনুমোদন আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, ”র‌্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।’ আজ থেকে র‌্যাব নতুন নামে পরিচিতি পাবে। তবে এ সংক্রান্ত আদেশ জারির পরই নতুনভাবে কার্যক্রম শুরু হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বিশেষায়িতে এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আসছে। ইতোমধ্যেই পোশাক বানানো শুরু হয়েছে, পরবর্তী সপ্তাহে নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাওয়ার সম্ভাবনা আছে।’

গত দেড় বছরে র‌্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেকের আশা ছিল, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।’

উল্লেখ, শুরুতে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরে র‍্যাব নামে এই বাহিনী আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র‍্যাব গঠিত হয়। ২২ বছর পর নামটি বদলে এসআইএফ করা হচ্ছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ
আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন : বিরোধীদলীয় নেতা
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com