Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা
১৩ March ২০২৬ Friday ১:২৪:৫৪ PM
বাবুগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নে মধ্য দেহেরগতি এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
আদালত সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার দেহেরগতি এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত একটি দিঘী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন কওে ইটভাটায় বিক্রির অপরাধে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইট প্রস্তুত ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন ২০১৩ অনুযায়ী ওই ব্যক্তিকে তাৎক্ষণিক ১০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অভিযানে বাবুগঞ্জ থানা পুলিশ ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)