Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ২:২৩ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে কোটি টাকার জমি দখলের চেষ্টার অভিযোগ, সাংবাদিককে হুমকি
১৯ March ২০২৬ Thursday ৮:৪৬:১০ PM
Print this E-mail this

আমতলীতে কোটি টাকার জমি দখলের চেষ্টার অভিযোগ, সাংবাদিককে হুমকি


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে কোটি টাকার একটি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম মুন্সি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জমিটির মালিক দাবিকারী মো. রিপন দফাদার বলেছেন, গতকাল বুধবার দুপুরে রফিকুল তাঁর লোকজন নিয়ে উপজেলা পরিষদের পূর্ব পাশে ওই জমিতে ঘর তৈরি করেছেন। এদিকে এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে রফিকুল ও তাঁর লোকজন সোহেল রানা নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও নৌবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় গতকাল বিকেলে তালতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

জানা গেছে, ১৯৭৫ সালে তালতলী উপজেলার বড়বগী মৌজার ৪৭০/৪৭১ নম্বর খতিয়ানের ৫ একর ১ শতক জমিটি আব্দুল আজিজ দফাদার কেনেন। ৫১ বছর ধরে ওই জমি তাঁর ছেলে রিপন দফাদার ভোগদখল করছেন। রিপন দফাদারের অভিযোগ, এক বছর ধরে রফিকুল ওই জমি নিজের দাবি করে দখলের চেষ্টা করছেন। গতকাল দুপুরে শতাধিক লোকজন এনে রফিকুল ওই জমি দখল করতে ঘর নির্মাণ করেন। এই ঘটনায় রিপন দফাদার তালতলী থানায় অভিযোগ করেন। খবর পেয়ে তালতলী থানার পুলিশ ও নৌবাহিনীর দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠেছে, রফিকুলের লোকজন ঘর নির্মাণ করার সময় স্থানীয় সাংবাদিক সোহেল রানা ভিডিও ধারণ করছিলেন। ওই সময় রফিকুল ও তাঁর লোকজন তাঁকে হত্যার হুমকি দেন। 

রিপন দফাদার বলেন, ‘আমার বাবার কেনা জমি ৫১ বছর ধরে ভোগদখল করে আসছি। বুধবার রফিকুল ইসলাম মুন্সি শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জমি দখল করতে ঘর নির্মাণ করে। পরে পুলিশ ও নৌবাহিনীর লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম মুন্সি বলেন, ‘ওই জমি আমার। আমি আমার জমিতে ঘর নির্মাণের কাজ করছি।’ কীভাবে আপনার জমি হলো—এমন প্রশ্ন জানতে চাইলে উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি। সাংবাদিককে হত্যার হুমকি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাজে বাধা দিলে কাউকে আমি ছাড় দিই না।’ 

সাংবাদিক সোহেল রানা বলেন, ‘রফিকুল শতাধিক ভাড়াটে সন্ত্রাসী এনে জমি দখল করতে ঘর নির্মাণ করছিল এবং অস্ত্রের মহড়া দিচ্ছিল। আমি এসে তাদের এমন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতে গেলে রফিকুল ও তাঁর ভাড়াটে সন্ত্রাসীরা আমাকে মারধর করতে আসে এবং হত্যার হুমকি দেয়। আমি এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।’ 

তালতলী থানার ওসি মো. আসাদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোহেল রানা রফিকুল ইসলাম মুন্সির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com