Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ৫:৫২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » দেড় বছর পর বাবুগঞ্জ আ. লীগ কার্যালয়ে স্বাধীনতা দিবসের ব্যানার
২৬ March ২০২৬ Thursday ২:১০:৫৩ PM
Print this E-mail this

দেড় বছর পর বাবুগঞ্জ আ. লীগ কার্যালয়ে স্বাধীনতা দিবসের ব্যানার


নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ দেড় বছর পর কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে সীমিত পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ পালন করা হয়েছে। দীর্ঘদিন পর আ. লীগের কর্মসূচি পালনের ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালবেলা কয়েকজন নেতাকর্মী বাবুগঞ্জ উপজেলার কলেজ গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ব্যানার টানানো হয়।

ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বাবুগঞ্জ উপজেলা শাখা’ উল্লেখ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় মুখে মাস্ক পরিহিত ৫ থেকে ৬ জন নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা যায়। সংক্ষিপ্ত সময় অবস্থান করে কর্মসূচি শেষ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা জানান, ভবিষ্যতে দলীয় সব কর্মকাণ্ডে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন।

তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বা ব্যানার টাঙানোর কোনো তথ্য আমাদের কাছে নেই। বর্তমানে ওই কার্যালয়ে কোনো পতাকা দেখা যায়নি এবং এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি পুরাতন কোনো ঘটনা হতে পারে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com