Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ১:৩০ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে তেল না পেয়ে সড়কে বিক্ষোভ
১৬ April ২০২৬ Thursday ৭:৩৭:৫৪ PM
Print this E-mail this

পিরোজপুরে তেল না পেয়ে সড়কে বিক্ষোভ


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় জ্বালানি তেল সরবরাহ না পাওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মোটরসাইকেলচালকরা পেট্রল পাম্পের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় ডিজেল ও অকটেনের তীব্র সংকট চলছিল।

বৃহস্পতিবার সকালে হাওলাদার ফিলিং স্টেশনে তেল পাওয়ার আশায় কয়েক হাজার মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালক ভিড় করেন। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে এবং পাম্প কর্তৃপক্ষ তেল শেষ বলে জানালে বিক্ষোভে ফেটে পড়েন চালকরা। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।

এ সময় ঢাকা, বরিশাল, পিরোজপুর, খুলনাসহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সড়কের দুই পাশে শত শত বাস, ট্রাক ও অ্যাম্বুল্যান্স আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাম্পে দ্রুত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হয়। এরপর তিন ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ‘জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফুয়েল কার্ড, গাড়ির বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com