Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ১১:৪৭ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
২০ April ২০২৬ Monday ১:৪৩:২০ PM
Print this E-mail this

বাউফলে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


বাউফল ((পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাউফলের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মো. আমানুল্লাহ আমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্প কৃষকদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
দিনব্যাপী অনুষ্ঠানে আধুনিক চাষাবাদ, বালাই ব্যবস্থাপনা, পুষ্টিকর ফসল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক-কিষানি এতে অংশ নেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com