Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৮:৫১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » ডাক্তার ছাড়াই রোগ নির্ণয় ও চিকিৎসা: বাউফলের ডায়াগনস্টিক সেন্টারে টেকনিশিয়ানের দৌরাত্ম্য
৩০ April ২০২৬ Thursday ১০:০২:২০ PM
Print this E-mail this

ডাক্তার ছাড়াই রোগ নির্ণয় ও চিকিৎসা: বাউফলের ডায়াগনস্টিক সেন্টারে টেকনিশিয়ানের দৌরাত্ম্য


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


চিকিৎসকের অনুপস্থিতিতে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত সবই করছেন ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান—এমন অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনেই অবস্থিত কথামনি ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা দেখা গেছে।
উপজেলার নওমালা ইউনিয়নের মো. জাহাঙ্গীর (৫০) তীব্র পেটব্যথা নিয়ে সকাল সাড়ে আটটার দিকে ওই সেন্টারে আসেন। তাকে জানানো হয়, অল্প সময়ের মধ্যেই ডাক্তার আসবেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও চিকিৎসক না এলেও তার রক্ত ও প্রস্রাব পরীক্ষা, এক্স-রে—সবই সম্পন্ন করা হয়। এসব করেন সেন্টারের কর্মচারী মাহবুবুর রহমান।
অভিযোগ রয়েছে, রোগীকে অপেক্ষা করিয়ে রেখে বেলা ৩টার দিকে তাকে Andol ও Emistat 8mg ইনজেকশন কিনে আনার পরামর্শ দেওয়া হয়, তখনও তিনি যন্ত্রণায় কাতর ছিলেন।
ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, সারারাত ব্যথায় কষ্ট পাওয়ার পর সকালে চিকিৎসার আশায় আসলেও চিকিৎসক না আসায় তিনি প্রতারিত হয়েছেন। আগে জানালে তিনি সরকারি হাসপাতালে চলে যেতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী দাবি করেন, সংশ্লিষ্ট টেকনিশিয়ানের কোনো বৈধ সনদ নেই, তবুও তিনি নিয়মিত এক্স-রে করেন এবং চিকিৎসকের মতো পরামর্শ দেন।
অভিযোগ অস্বীকার করে সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রোগীর পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. মো. সাইফুল ইসলাম (শামিম) বলেন, তিনি বিকেল ৪টায় চেম্বার করেন এবং মোবাইলে রোগীর বিষয়ে পরামর্শ দিয়েছেন। তবে রোগীকে দীর্ঘ সময় অপেক্ষা করানোকে তিনি বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ বলেন, নিবন্ধিত চিকিৎসক ছাড়া অন্য কারো মাধ্যমে চিকিৎসা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এমন ঘটনার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা সিভিল সার্জন মো. খালিদুর রহমান মিয়া জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া পরীক্ষা-নিরীক্ষা বা ওষুধ দেওয়া সম্পূর্ণ বেআইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com