Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১:৩৩ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন
৫ May ২০২৬ Tuesday ৫:০১:৩০ PM
Print this E-mail this

মঠবাড়িয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূবালী ব্যাংকের তুষখালী উপশাখার উদ্যোগে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে তুষখালীতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পূবালী ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দিন। পরে তুষখালী বাজারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।র‍্যালি শেষে পূবালী ব্যাংক তুষখালী উপশাখার ব্যবস্থাপক মোঃ আবুল বাশারের সভাপতিত্বে ও সাপলেজা বাজার উপশাখার ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন তুষখালী বাজার উপশাখার জুনিয়র অফিসার মোঃ আসাদুজ্জামান, গ্রাহক মোঃ সজিব। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ও আধুনিক ব্যবস্থা। এর মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও সময় সাশ্রয় নিশ্চিত করা সম্ভব।

এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা সহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সম্পর্কে অবহিত করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com