Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ২:৪১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » আমতলীতে মেয়েকে ধ*র্ষ*ণের অভিযোগে বাবাকে পুলিশে দিলেন মা
১২ May ২০২৬ Tuesday ৮:৩০:৩৭ PM
Print this E-mail this

আমতলীতে মেয়েকে ধ*র্ষ*ণের অভিযোগে বাবাকে পুলিশে দিলেন মা


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ওসমান মোল্লাকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে ভুক্তভোগীর মা মোসা. শাহীনুর বেগম থানায় অভিযোগ করার পর দুপুরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

আটক ওসমান মোল্লা উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়শিতলা) গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মেয়েকে ধর্ষণের বিচারের দাবিতে একাধিকবার আত্মীয়-স্বজনদের কাছে গেলেও কোনো কাজ হয়নি।তাই আজ দুপুরে অভিযোগ করেন মা শাহীনুর বেগম। তিনি তার স্বামীর দৃষ্টান্তমূলক বিচার চান। 

এ বিষয়ে তিনি বলেন, ‘আমার শারীরিক সমস্যা থাকার সুযোগে আমার মেয়ের সর্বনাশ করেছেন আমার স্বামী। গত দুই বছর ধরে তিনি আমার মেয়েকে ধর্ষণ করে আসছেন।প্রথম দিকে ধর্ষণের কথা বিশ্বাস হয়নি। কিন্তু একাধিকবার আমার সামনে এসব কাণ্ড ঘটিয়েছেন। আমার কাছে একাধিকবার শুধরানোর সুযোগ চেয়েছেন, কিন্তু বারবার একই কাণ্ড ঘটিয়ে চলছেন। তাদের স্বজনদের কাছে বিচার চেয়েও বিচার পাইনি।আমি আমার স্বামীর দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন পৃথিবীর কোনো বাবা এমন ঘৃণ্য কাজ না করেন।’

এদিকে মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন ওসমান মোল্লা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাচনাইন পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে ভুক্তভোগী কিশোরী এবং তার মা জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো জানান, ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com