Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ১:১৮ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা
১৪ May ২০২৬ Thursday ৬:২০:৪২ PM
Print this E-mail this

আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় দুর্বৃত্তের হামলায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিলসংলগ্ন শামসুল হকের বাড়ির বিপরীতে খালের পাড়ে ওই দিন রাত সোয়া ১২টার দিকে চিৎকারের শব্দ পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লোকজন মনোয়ারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভেন্দু রায় বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ছোট বোন শাহিনুর বলেন, ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, মনোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদকসংক্রান্ত কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com