আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও নারায়ণগঞ্জের খামারে ফেরত নেওয়া হয়েছে। বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে আনা হয়। বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটি ক্রেতার কাছ ক্রয় করে রক্ষণাবেক্ষণের জন্য খামারির কাছে রাখা হয়েছে। পরে খামারে বা চিড়িয়াখানায় রাখা হবে। ব্যতিক্রমী চেহারা ও নামকরণের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় নারায়ণগঞ্জের এই অ্যালবিনো জাতের মহিষটি। সম্প্রতি ঢাকার এক ক্রেতা কোরবানির জন্য এটি কিনেছিলেন। তবে মহিষটিকে ঘিরে তৈরি হওয়া তুমুল কৌতূহল এবং জনসমাগমের কারণে উদ্ভূত বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ বিষয়ে হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় কেরানীগঞ্জের ক্রেতাকে পশুর পুরো মূল্য ফেরত দেওয়া হয় এবং মহিষটি পুনরায় নারায়ণগঞ্জের খামারেই ফিরিয়ে নেওয়া হয়। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত কোরবানি না করে ওই খামারেই মহিষটিকে রেখে লালন-পালন করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার