Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১০:৫৪ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় টাওয়ার নির্মাণকাজে বাধা, অস্ত্রসহ যুবক আটক; পুলিশের কাছে সোপর্দ
১২ June ২০২৬ Friday ৭:১০:০৯ PM
Print this E-mail this

দশমিনায় টাওয়ার নির্মাণকাজে বাধা, অস্ত্রসহ যুবক আটক; পুলিশের কাছে সোপর্দ


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর দশমিনা উপজেলায় একটি মোবাইল টাওয়ার নির্মাণকাজে বাধা ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাপুরিয়াকাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপুরিয়াকাচারি এলাকায় মো. বাহাদুর সিকদার ও তার ওয়ারিশদের জমির পাশে একটি মোবাইল টাওয়ার নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ৩০ বছরের চুক্তি করা হয়। শুক্রবার সকালে টাওয়ার নির্মাণের প্রাথমিক কাজ শুরু হলে ওই জমির মালিকানা দাবি করে আফজাল সিকদারের দুই ছেলে নোমান হোসেন বাবু সিকদার ও আল-আমিন সিকদার এবং বেলায়েত হোসেন সিকদারের ছেলে রাইহান সিকদার কাজে বাধা দেন।
অভিযোগ রয়েছে, এ সময় তারা অস্ত্র প্রদর্শন করে শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। খবর পেয়ে চুক্তিবদ্ধ জমির মালিক মো. বাহাদুর সিকদার ঘটনাস্থলে গেলে তার সঙ্গেও বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে স্থানীয় লোকজন নোমান হোসেন বাবুকে একটি ধারালো অস্ত্রসহ আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং উদ্ধার করা অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।
গ্রামীণ টাওয়ারের সিভিল ইঞ্জিনিয়ার মো. পারভেজ হোসেন বলেন, “জমির মালিকের সঙ্গে বৈধ চুক্তির ভিত্তিতে আমরা টাওয়ার নির্মাণের কাজ শুরু করি। কিন্তু কয়েকজন ব্যক্তি এসে কাজ বন্ধ করার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন।”
অভিযুক্ত নোমান হোসেন বাবু বলেন, “যেখানে টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়েছে সেখানে আমারও জমি রয়েছে। জমি নিয়ে স্থানীয়ভাবে সালিশ চলমান রয়েছে। বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় আমি কাজ করতে বাধা দিয়েছি।” তবে তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
মো. বাহাদুর সিকদার দাবি করেন, “জমিটি দীর্ঘদিন ধরে আমাদের ভোগদখলে রয়েছে। টাওয়ার নির্মাণের জন্য আমরা বৈধভাবে চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক জমির দাবি করে কাজ বন্ধের চেষ্টা করছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নোমান হোসেন বাবুকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com