Current Bangladesh Time
Saturday August ২২, ২০২৬ ১১:০০ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি
২০ June ২০২৬ Saturday ৮:১৬:১৭ PM
Print this E-mail this

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মো. রাজিব হোসেনকে মুঠোফোনে মারধর ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সৌরভ খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী মো. রাজিব হোসেন দৈনিক স্বদেশ প্রতিদিন ও ডেইলি বাংলাদেশ ট্রিবিউন-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। অভিযুক্ত সৌরভ খান মির্জাগঞ্জ উপজেলার ৩ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া এলাকার খলিলুর রহমান খানের ছেলে।
জানা গেছে, শনিবার (২০ জুন) পটুয়াখালী সদর থানায় করা সাধারণ ডায়েরির নম্বর ১০৫২। জিডিতে উল্লেখ করা হয়, গত ১১ জুন একটি অভিযোগের ভিত্তিতে সাংবাদিক রাজিব হোসেন মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকায় তথ্য সংগ্রহ করেন এবং স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশ করেন।
সাংবাদিক রাজিব হোসেন অভিযোগ করেন, শনিবার সকাল ১০টা ১৯ মিনিটে সৌরভ খান তার মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন।
তিনি বলেন, “বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি কেবল সত্য ঘটনাই তুলে ধরেছি। সত্য প্রকাশের কারণে যদি হুমকির মুখে পড়তে হয়, তাহলে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে।”
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের দায়িত্ব হলো সমাজের বস্তুনিষ্ঠ ও সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীর এভাবে হুমকি ও হেনস্তার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা রাজিব হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
সিনিয়র সাংবাদিক জলিলুর রহমান সোহেল বলেন, “সত্য সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিকের প্রাণনাশের হুমকির মুখে পড়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত। এ ঘটনার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “সাংবাদিক মো. রাজিব হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com