Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ২:০০ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি
২০ June ২০২৬ Saturday ৯:৫৩:০৯ PM
Print this E-mail this

মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি


বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি তুলাতলা এলাকায় ভাসমান মান্তা সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি।
শনিবার (২০ জুন) আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা মান্তা সম্প্রদায়ের কয়েকটি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। সংগঠন সূত্রে জানা যায়, গত ১৩ জুন স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন এলাকাটি পরিদর্শন করে মান্তা সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা ও বিভিন্ন সংকট সম্পর্কে অবগত হন। পরে সংগঠনের উদ্যোগে তাদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়।
মান্তা সম্প্রদায়ের মানুষের নিজস্ব কোনো জমি বা স্থায়ী বসতি নেই। তারা নদী ও খালের তীরে নৌকায় বসবাস করে মাছ ধরা ও বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ভূমিহীনতা, নদীভাঙন ও বিভিন্ন সামাজিক সংকটের কারণে তাদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর।
সংগঠনের দায়িত্বশীলরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি মান্তা সম্প্রদায়ের মানুষের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমন গাজীসহ অন্যান্য সদস্যরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com