মেহেন্দীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মেহেন্দীগঞ্জে কম্পনযন্ত্রে (ভাইব্রেটর) বিদ্যুতায়িত হয়ে আনোয়ার ব্যাপারী (৪০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের চরসোনাপুর গ্রামের মনির বিশ্বাসের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার ব্যাপারী চরসন্তোষপুর গ্রামের সোবাহান ব্যাপারীর ছেলে। তিনি চুক্তিতে বাড়ি নির্মাণের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ফরিদ খান জানান, বুধবার সকালে একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ার ব্যাপারী ভাইব্রেটর যন্ত্র চালু করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন। পরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প