Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১০:২৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল নগরীতে ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু
২৫ June ২০২৬ Thursday ৬:৪৮:৩৯ PM
Print this E-mail this

বরিশাল নগরীতে ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে ড্রেন নির্মাণ কাজ চলাকালে দেওয়াল ধসে জোবায়ের ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর পুলিশ লাইনস এলাকার ওয়াইডব্লিউসি গলিতে এ ঘটনা ঘটে।

সহকর্মী শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিনের মতো তারা ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি দেওয়াল ধসে পরতে শুরু করলে সেখানে কর্মরত তিন শ্রমিকের মধ্যে দুজন দ্রুত সরে যেতে সক্ষম হন। তবে জোবায়ের হোঁচট খেয়ে ড্রেনের ভেতরে পড়ে যায়। এ সময় দেওয়ালটির একটি অংশ তার পিঠের ওপর এসে পড়ে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত জোবায়ের ইসলাম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

ঘটনার বিষয়ে ঠিকাদার মো. অভি বলেন, ‘প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন খনন করা হয়েছিল। তবে দেওয়ালটি ধসে পড়ার কোনো সম্ভাবনা ছিল বলে মনে হয়নি। কী কারণে হঠাৎ দেওয়ালটি ভেঙে পড়ল, তা বুঝতে পারছি না।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com