Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১২:২১ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা
২৫ June ২০২৬ Thursday ৮:৫০:৫৭ PM
Print this E-mail this

গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীর ওপর হামলা চালিয়েছে একদল বখাটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

বখাটেরা হলো- আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মো. জনি সেরনিয়াবাত, মো. সাব্বির হোসেন, গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের সাকিল, রাহাত ও রমজান।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, মাদ্রাসায় যাতায়াতের পথে আমার মেয়েকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত ও আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্ত বখাটেরা। 

তিনি আরও বলেন, বুধবার দুপুরে মাদ্রাসা থেকে অন্য ছাত্রীদের সঙ্গে আমার মেয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে জঙ্গলপট্টি গ্রাম সমিতির কাছে আসলে বখাটেরা পূর্বের ন্যায় উত্ত্যক্ত ও আপত্তিকর প্রস্তাব দেয়। এসময় আমার মেয়ে প্রতিবাদ করলে বখাটেরা তার ওপর হামলা চালায়। খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিকভাবেভাবে চিকিৎসা দেওয়া হয়।

গৌরনদী মডেল থানার কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com