Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৫:৪৬ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » বাতিল আকীদা পন্থীগণ আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে -ছারছীনার পীর ছাহেব।
২৬ June ২০২৬ Friday ১২:৩৬:৪৪ PM
Print this E-mail this

বাতিল আকীদা পন্থীগণ আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে -ছারছীনার পীর ছাহেব।


সংবাদ বিজ্ঞপ্তি:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- আমাদের দেশে আকীদার হামলা সবচেয়ে বড় হামলা। বাতিল আক্বীদা পন্থীগণ মাথাচাড়া দিয়ে উঠছে। বাতিল আকীদা পন্থীগণ আজ বিভিন্ন দলে বিভক্ত। একদল আছে যারা আম্বিয়ায়ে কেরামকে মা’ছুম বা নিষ্পাপ মানতে নারাজ। তারা তাদের বিভিন্ন লেখনীর মাঝে অনেক নবীদের শানে বেয়াদবী করছে। আর এমন বেয়াদবী মূলক লেখা ও আলোচনা প্রকাশনা যুগের পর যুগ চালিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম সম্পর্কেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন ও লাগামহীন কথা বার্তা। তারা বলে সাহাবিরা নাকি সত্যের মাপকাঠী নন। তারা সমালোচনার উর্ধ্বে নন। এসব কথা তাদের সংবিধানে ও অন্যান্য পুস্তকাদিতে লেখা আছে। আমাদের পূর্বপুরুষগণ এসব বাতিল আকীদা পন্থীদের ব্যাপারে আজীবন সজাগ ছিলেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সারা জীবন বাতিল আকীদা পন্থীদের ব্যাপারে পরিষ্কার ভাবে সব কিছু বলে ও লিখে গেছেন। এই সকল সাহাবী বিদ্বেষী দলের লোকেরা তরীকা তাসাওফকে শিরক মনে করে। পীর মুরীদীকে শিরেক মনে করে। ওলীদের কারামত নিয়ে হাসি ঠাট্টা করে। মাযহাব মানাকে কঠিন গুণাহ তথা শিরক বলে। ওলী-আউলিয়ায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করে।

পীর ছাহেব কেবলা পীর ভাইদের উদ্দেশ্য করে বলেন- আজ আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। নিজ নিজ সন্তানদেরকে বাতিল মতবাদের অনুসারীদের সংশ্রব থেকে মুক্ত রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আনতে সচেষ্ট হতে হবে। এজন্য আমরা আমাদের সন্তানের মধ্য হতে যারা যুবক তাদেরকে যুব হিযবল্লাহ এবং যারা ছাত্র তাদেরকে ছাত্র হিযবুল্লাহর সদস্য বানাবো। 

২৫ জুন বৃহস্পতিবার ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ২য় ইন্তেকাল বার্ষিকী ও তা’লীম দাতাগণের তিনদিনব্যাপী বিশেষ তা’লীমী জলসাহ এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক প্রশিক্ষণের প্রথম দিন ইফতেতাহী আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রূহুল আমিন আফসারী, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুম মুনীর হামীম প্রমূখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com