Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিত তাজিয়া মিছিল
২৬ June ২০২৬ Friday ৪:০৩:১১ PM
বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিত তাজিয়া মিছিল
নগর প্রতিনিধি:
আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। এটি হিজরি মুহাররম মাসের দশম দিন। ইতিহাসের প্রেক্ষাপটে শোক ও ত্যাগের মহিমার মাধ্যমে দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের মতো এবছরও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে আজ সকাল সাড়ে ৯ টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। এই মিছিল ধর্মীয় স্লোগানসহ ব্যানার, ফেস্টুন এবং রঙিন পতাকা সঙ্গে নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আজকের উপলক্ষে সন্ধ্যায় পাক পাঞ্জাতন পরিষদের আয়োজনে দোয়া মোনাজাত ও আশুরা মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, আজকের এই দিনটিতে কারবালার সকল শহীদদের স্মরণ করে এই মিছিল পরিচালিত হচ্ছে। তারা বলেন, “এই মিছিলের মাধ্যমে আমরা সমাজে একটি বার্তা পৌঁছে দিতে চাই, শিয়া কিংবা সুন্নি নয়, আমরা সকলেই মুসলমান, এইটাই আমাদের বড় পরিচয়।”
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের সঙ্গে ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী