শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে আজ ২৮শে জুন সকাল ১০টায় ২০২৬ অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা গ্যাস টার্বাইন থেকে রূপাতলি পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি রূপাতলি গোলচত্বরে এলে শ্রমিকরা সকাল ১১টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মিছিলটি কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে রূপাতলী বাস স্ট্যান্ডের গোলচত্বর এলাকায় প্রদক্ষিণ করে। এতে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে সকল বকেয়া মজুরি-ওভারটাইম-নাইট বিল, সার্ভিস বেনিফিট এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ কারখানা হস্তান্তর করে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান। বিক্ষোভ মিছিল শেষে রূপাতলি গোলচত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং বরিশাল ৫৪) এর সভাপতি সেলিম সর্দার। বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য গাজী মোঃ বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম , সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের( রেজি নং বরিশাল ৪৮) যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিঃ শ্রমিক ইউনিয়নের (রেজি নং বরিশাল ৬১) সভাপতি সোনিয়া আক্তার, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং বরিশাল ৫৪) এর সাধারণ সম্পাদক মোঃ পাভেল হাওলাদার , গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত। বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ পাবার পর দীর্ঘ ১৮ দিন ধরে শ্রমিক-কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দুই মাসের বকেয়া পাওনা পরিশোধ না হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এদিকে সার্ভিস বেনিফিট পরিশোধের নিশ্চয়তা, কারখানা হস্তান্তর হলে চাকুরির নিরাপত্তা নিশ্চিত হয়নি। আগামী ৩০শে জুন জেলা প্রশাসকের সাথে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে তারা সকল সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান। ৩০ তারিখের বৈঠকে পাওনা পরিশোধ ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত না হলে শ্রমিক নেতারা আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন, প্রয়োজনে তারা সকল কারখানার শ্রমিকদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করবেন বলে জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী