Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ১:২৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ভাড়া নৈরাজ্য, অটোরিকশা-সিএনজি আটকে দিল বিএম কলেজের শিক্ষার্থীরা
২৮ June ২০২৬ Sunday ৯:৩১:২৪ PM
Print this E-mail this

ভাড়া নৈরাজ্য, অটোরিকশা-সিএনজি আটকে দিল বিএম কলেজের শিক্ষার্থীরা


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কয়েকশ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি আটকে রেখেছে ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অংশ নিয়েছেন আশপাশের স্কুল শিক্ষার্থীরাও।

রোববার (২৮ জুন) সকাল ১১টা থেকে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে যানবাহনগুলো আটক করেন। আটক করা যানবাহনগুলো কলেজ ক্যাম্পাসের ভেতরে রাখা হয়। পরে জেলা প্রশাসন ভাড়া নির্ধারণের আশ্বাস দিলে বিকেল সোয়া ৩টার দিকে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করে বরিশাল নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় শুরু হয়েছে। এ বিষয়ে গত এক সপ্তাহ আগে সিটি করপোরেশনের প্রশাসক বরাবর তারা স্মারকলিপি দিয়েছেন। কিন্তু ভাড়া নৈরাজ্য বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই রোববার সকাল থেকে অটো, সিএনজিগুলো আটক করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির ভাড়া সিটি করপোরেশনের মাধ্যমে নির্ধারণ করে দিতে হবে। অন্যথায় আটোরিকশা ও সিএনজি চলতে দেওয়া হবে না।

এদিকে, সিএনজি চালক মো. নান্নু, মো. মামুনসহ অটোরিকশা ও সিএনজি চালকরা জানান, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তারা যানবাহনের ভাড়া বাড়িয়েছেন। গ্যাস ৬৫০, মালিকের জমা ৬০০ টাকাসহ মোট ১ হাজার ২৫০ টাকা জমা দিতে হয়। এরপর আর তাদের সংসার চালানোর মতো টাকা থাকেনা। তবে শিক্ষার্থীদের জন্য পূর্বের নির্ধারিত ভাড়া নেওয়ার কথাও জানান তারা।

বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, শিক্ষার্থী এবং শ্রমিকদের নিয়ে বিএম কলেজ ও পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় বৈঠক হয়েছে। সোমবার জেলা প্রশাসন থেকে ভাড়া নির্ধারণ করে দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এ নিয়ে সোমবার আবার বৈঠক হবে। ওইদিন থেকে নতুন ভাড়া কার্যকর হবে। উভয় পক্ষ সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করায় বিকেল সোয়া ৩টার দিকে আটক করা যানবাহনগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com