Current Bangladesh Time
Tuesday July ৭, ২০২৬ ৮:০৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারের বহিস্কারাদেশ প্রত্যাহার
৭ July ২০২৬ Tuesday ৪:৫৩:৩৪ PM
Print this E-mail this

বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারের বহিস্কারাদেশ প্রত্যাহার


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারসহ বিভিন্ন এলাকার ছয়জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি’র সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে জানানো হয়, তারা এখন থেকে দলীয় সব সাংগঠনিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং এ বিষয়ে কোনো বাধা থাকবে না। 

প্রসঙ্গত, তার এ বহিস্কারাদেশ প্রত্যাহারের প্রায় সাড়ে ৬ মাস পূর্বে গত বছর ২০২৫ সালের ১৮ ডিসেম্বর বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ছাব্বির আহমেদ সুমন হাওলাদারকে সভাপতি ও মোঃ মিজানুর রহমান ফকিরকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলের আংশিক পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সুমন সরদার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে ২০২৪ সালের ৫ আগস্টের পরে বহিস্কার হন। এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহার করায় সুমন সরদার কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বরিশালে মামলা বাণিজ্য: মাস্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com