Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় কলেজ শিক্ষিকার ঝু*ল*ন্ত ম*র*দে*হ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে পরিবারের প্রশ্ন
১০ July ২০২৬ Friday ৯:০১:৪০ PM
দশমিনায় কলেজ শিক্ষিকার ঝু*ল*ন্ত ম*র*দে*হ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে পরিবারের প্রশ্ন
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় দীপা রানী দাস (৫১) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত দীপা রানী দাস উপজেলার রণগোপালদী ইউনিয়নের মধ্য রণগোপালদী গ্রামের শুভ্র সূচি দাসের স্ত্রী। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ি গ্রামের প্রয়াত যোগেশ চন্দ্র দাসের মেয়ে এবং গলাচিপা উপজেলার উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫-১৬ বছর আগে শুভ্র সূচি দাসের সঙ্গে দীপা রানী দাসের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। ঘরের দরজা বন্ধ থাকায় ছেলে বাবাকে বিষয়টি জানায়। পরে স্থানীয়দের সহায়তায় জানালা দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা রাতেই ঘটনাস্থলে পৌঁছান। তারা দাবি করেন, এ মৃত্যু স্বাভাবিক নয়। নিহতের ছোট বোন রাসমনি দাস অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই দীপা রানী দাসকে তার স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। চাকরির বেতন-ভাতাও স্বামীকে দিতে হতো। এসব বিষয় নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তিনি বলেন, “আমরা এ মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করছি না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি সিদ্ধান্ত নেব।” তবে অভিযোগ অস্বীকার করেছেন নিহতের স্বামী শুভ্র সূচি দাস। তিনি বলেন, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। ছেলে ফোন করে জানায়, তার মা ঘরের দরজা খুলছেন না। পরে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে দীপাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি দাবি করেন, “আমি কখনো তাকে শারীরিক বা মানসিক নির্যাতন করিনি। ময়নাতদন্তের প্রতিবেদনেই প্রকৃত ঘটনা জানা যাবে।” স্থানীয় ইউপি সদস্য নির্মল চন্দ্র বলেন, দীপা রানী দাস শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে পারিবারিক বিরোধ হলেও পরে তারা স্বাভাবিকভাবে বসবাস করতেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান