Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৪:১৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বরিশালে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন
১৪ July ২০২৬ Tuesday ১:৩৩:৩৭ PM
Print this E-mail this

বরিশালে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন


নিজস্ব প্রতিনিধি:

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে।

মামলা দায়েরের প্রায় ১০ বছর পর সোমবার (১৩ জুলাই) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রাকিবুল ইসলাম দণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডিত আল-আমিন হাওলাদার (৩৩) বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউপির বরীন্দ্রনগর গ্রামের মৃত আইয়ুব আলী হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিলেন।

তথ্য নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, আদালতের রায়ে- ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের জৈবিক পিতা হিসেবে দণ্ডিতকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এছাড়াও শিশুর ভরণপোষণ দণ্ডিতদের সম্পত্তি থেকে আদায় করা এবং তার অবর্তমানে শিশুটির তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট। শিশু মরিয়মের জন্ম নিবন্ধনের জন্য দণ্ডিতের জাতীয় পরিচয়পত্র জমা নিয়ে কার্যক্রম সম্পন্নেরও নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, নানাবাড়ি বরীন্দ্র নগরে থেকে পড়াশোনা করত কলেজছাত্রী। নানার ঘরে টিভি দেখতে আসত আল-আমিন। ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে আল-আমিন। পরে বিয়ের প্রলোভনে আরও একাধিকবার ধর্ষণ করে। এতে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।

এ ঘটনায় ২০১৬ সালের ২৪ জুন ছাত্রীর মা বাদী হয়ে আল-আমিনকে আসামি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা, থানার উপ-পরিদর্শক বশির আহম্মেদ একই বছরের ৩১ জুলাই আল-আমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারক ১১ জনের সাক্ষ্য নিয়ে সোমবার দুপুরে এই রায় দিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com