Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ১০:২৬ PM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » মনপুরা বিএনপি নেতার কাণ্ড:কৃষককে চৌকিদার দিয়ে ধরে বিএনপি কার্যালয়ে এনে মারধর, চুল কাটার অভিযোগ
১৪ July ২০২৬ Tuesday ৮:৫২:১৩ PM
Print this E-mail this

মনপুরা বিএনপি নেতার কাণ্ড:কৃষককে চৌকিদার দিয়ে ধরে বিএনপি কার্যালয়ে এনে মারধর, চুল কাটার অভিযোগ


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় নারী সংক্রান্ত অভিযোগ তুলে চৌকিদার দিয়ে আলাউদ্দিন নামে এক কৃষককে বিএনপি অফিসে ধরে নিয়ে মারধর করে মাথার চুল কর্তন (ন্যাড়া) করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ইউপি সদস্য জাকির হোসেন দুলালের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুর ২টায় মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ওই কৃষক।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। তবে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভুক্তভোগী যুবক মো. আলাউদ্দিন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

ভুক্তভোগী কৃষক সংবাদ সম্মেলনে জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ফরিদ ও কালাম। পরে উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতার হস্তক্ষেপে জমির বিরোধটি সমাধান হয়। কিন্তু পরে শনিবার নারী সংক্রান্ত অভিযোগ তুলে আমাকে চৌকিদার দিয়ে বিএনপি অফিসে ধরে নিয়ে গিয়ে মারধর করে মাথা ন্যাড়া করে দেয় বিএনপি নেতা ইউপি সদস্য জাকির হোসেন দুলাল। পরে তারা আমাকে বাজারে বাজারে ঘুরায়। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। 

তিনি আরও জানান, ওদের মারধরে আমি অসুস্থ হয়ে পড়লেও আমি চিকিৎসা নিতে পারি নাই। এদিকে এ ঘটনায় কুরআনে হাফেজ হওয়া ছেলে ও পরিবারের সদস্যদের সামনে মুখ দেখাতে পারছি না। আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নাই বলে ফের কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা ইউপি সদস্য জাকির হোসেন দুলাল অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার করা হচ্ছে। 

মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট রাহাত জানান, কেউ আইন নিজ হাতে তুলতে পারে না। এছাড়া কাজটি নিন্দনীয় ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ভুক্তভোগী কৃষক আইনি পদক্ষেপ নিতে পারেন।

মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, দলীয় অফিসে ঘটনাটি ন্যক্কারজনক ও নিন্দনীয়। তারাও এ ঘটনার শাস্তি দাবি করেন।

মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আপনাদের কাছ থেকে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com