মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে বেপরোয়া বাসের চাঁপায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেয়ামুল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র বরিশাল জেলা উত্তর শাখার সদস্য ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের ছেলে।
উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের বাসিন্দা সাংবাদিক সৈয়দ নকিবুল হক বিলাপ করে বলেন, কর্মের সুবাধে দীর্ঘদিন থেকে তার বড় ছেলে নেয়ামুল ঢাকার সাভার এলাকার একটি কোম্পানিতে চাকরি করে আসছিলো। প্রতিদিনের ন্যায় শনিবার (২৫ জুলাই) সকালে নিজের মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে যানজটের কারণে আটকে গেলে বেপরোয়াগতির একটি যান পেছন থেকে মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে সে (নেয়ামুল) গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা নেয়ামুলকে মৃত বলে ঘোষনা করেন। তবে সঠিক কোন এলাকায় দূর্ঘটনা ঘটেছে তিনি তা জানাতে পারেননি।
অপরদিকে সাংবাদিক পুত্রের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। পাশাপাশি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বড় ছেলে সৈয়দ নেয়ামুল হকের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ’র বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহসভাপতি জামিল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনি সহ অন্যান্য নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও