Current Bangladesh Time
Monday July ২৭, ২০২৬ ১১:২৬ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে চুরি করতে গিয়ে ধরা, ন্যাড়া করে দিলো গ্রামবাসী
২৭ July ২০২৬ Monday ৩:৪৫:৫৫ PM
Print this E-mail this

গৌরনদীতে চুরি করতে গিয়ে ধরা, ন্যাড়া করে দিলো গ্রামবাসী


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে তালাবদ্ধ ভবনে চুরি করতে গিয়ে গ্রামবাসীর কাছে হাতেনাতে ধরা পড়েছে চোর। উত্তেজিত জনতা চোরকে আটকের পর ন্যাড়া করে দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে।

আটক চোর ইউসুফ হাওলাদার (২৫) একই ইউনিয়নের বাঘমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার ফজরের পরপরই কটকস্থল গ্রামের আনোয়ার তালুকদারের ভবনের ব্যালকুনি বেয়ে চিলেকোঠার দরজা ভেঙে ভবনে প্রবেশ করে চোর ইউসুফ। ভবনে কেউ না থাকায় এবং বাহির থেকে তালাবদ্ধ থাকায় ভবনের আলমিরা ও আসবাবপত্র তছনছ করে ফেলে। এসময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি নিতে এসে ভবনের মধ্যে ভাঙচুরের শব্দ শুনতে পায়।

পরবর্তীতে লোকজন জড়ো হয়ে ওই ভবন থেকে চোর ইউসুফকে আটক করে গণপিটুনি দিয়ে মাথা ন্যাড়া করে দেয়।

এ ব্যাপারে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগে দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com