Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৩:০৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধ নাতির লাথিতে দাদীর মৃত্যু
২৭ July ২০২৬ Monday ১১:৫৪:২৮ PM
Print this E-mail this

হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধ নাতির লাথিতে দাদীর মৃত্যু


হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধ নাতির লাথিতে দাদীর মৃত্যু

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে নাতির লাথিতে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের রূপচাঁদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইয়ারুন নেছা (৬০) নামের ওই বৃদ্ধাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুলাই) বিকেলে তাঁর মৃত্যু হয়।

নিহত ইয়ারুন নেছা পূর্ব ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা ও রূপচাঁদ মাঝির স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহতের ছেলে সোহরাব মাঝি স্থানীয় বাজারে ছিলেন। এ সময় বাড়িতে তাঁর ভাগনে মেহেদী হাসানের সঙ্গে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইয়ারুন নেছা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

নিহতের ছেলে সোহরাব মাঝি জানান, তিনি বাজারে থাকার সময় বাড়ি থেকে ফোন করে জানানো হয় তাঁর মা অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে এসে তিনি জানতে পারেন, মেহেদী হাসানের লাথিতে তাঁর মা গুরুতর আহত হয়েছেন। পরে স্বজনরা তাঁকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মেহেদী হাসানের ধান ইয়ারুন নেছার হাঁস খেয়ে ফেলায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে মেহেদী হাসান ইয়ারুন নেছাকে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নাতির লাথিতে এক বৃদ্ধার মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com