Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ৯:১৭ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি হরিসভা মন্দিরে নারী প্রতারক চক্রের খপ্পরে পড়ে স্বর্ণালঙ্কার খোয়ালেন এক নারী
৩০ July ২০২৬ Thursday ৯:১৩:৪৯ PM
Print this E-mail this

ঝালকাঠি হরিসভা মন্দিরে নারী প্রতারক চক্রের খপ্পরে পড়ে স্বর্ণালঙ্কার খোয়ালেন এক নারী


অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে প্রকাশ্য দিবালোকে মন্দিরে অবস্থানরত শত শত ভক্তের চোঁখ ফাঁকি দিয়ে এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে নারী প্রতারক চক্রের সদস্যরা। ভূক্তভোগী নারীর নাম রেখা রানী। তিনি স্থানীয় কালীবাড়ি রোডস্থ আলাপ টেলিকমের টুটুল ও পলাশের মা এবং শহরের বাহের রোডস্থ উপজেলা সড়কের ভাটাটিয়া বাসিন্দা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে স্থানীয় আড়ৎদ্দার পট্টিস্থ রাধাগোবিন্দ অঙ্গন (হরিসভা)মন্দির প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
মন্দিরে অবস্থানরত ইঞ্জিনিয়ার মনোজ মজুমদার ভুক্তভোগী নারীর বরাত দিয়ে বলেন, হরিসভা মন্দিরে শ্রী গুরু সংঘের কীর্ত্তন অনুষ্ঠান চলাকালীন সময় রাধাগোবিন্দ মন্দিরের সম্মুখে বসে প্রতারক চক্রের দুইজন নারী ভুক্তভোগী নারী রেখা রানীর পায়ের কাছে কিছু টাকা ফেলে রেখে তুলতে বলেন। রেখা রানী নিচু হয়ে টাকা তুলতে গেলে প্রতারক চক্রের নারী সদস্যরা তার গলায় খাকা স্বর্নের চেইন কৌশলে হাতিয়ে নিয়ে সটকে পরেন। মন্দিরের ভিতর অনেক খোজাখুজি করার পরও ওই দুইজন মহিলাকে খুঁজে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। মন্দিরের সিসি ক্যামেরা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারকদের খোঁজাখুজির চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com