Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ২:০১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে সিভিল সার্জনের যোগদান ঠেকাতে ডিসি অফিসে অবরোধ
৩০ July ২০২৬ Thursday ১১:৪৮:১০ PM
Print this E-mail this

বরিশালে সিভিল সার্জনের যোগদান ঠেকাতে ডিসি অফিসে অবরোধ


নগর প্রতিনিধি:

বরিশালে জেলা সিভিল সার্জন পদে বদলি করা ডা. এসএম মনিরুজ্জামানের নিয়োগ বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সাধারণ ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগরীর বান্দ রোড এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

‎বিক্ষোভকারীরা ডা. এসএম মনিরুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং আওয়ামী লীগের দোসর হওয়ার অভিযোগ তুলে তার নিয়োগ বাতিলের দাবি জানান।

তাদের ভাষ্য, বিতর্কিত কোনো কর্মকর্তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়।

‎‎এর আগে গত রোববার বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে সিভিল সার্জনের কার্যালয়ের কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন। পরদিন সোমবার তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। একই দাবিতে মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা।

‎‎অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে এ নিয়োগ বাতিল করে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একজন কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দিতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com