Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ৬:৪৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » আদমপুরা কামিল মাদ্রাসার সভাপতি হলেন অ্যাডভোকেট রেজবী
১৮ August ২০২৬ Tuesday ৪:০২:২৮ PM
Print this E-mail this

আদমপুরা কামিল মাদ্রাসার সভাপতি হলেন অ্যাডভোকেট রেজবী


বাউফল প্রতিনিধি:


পটুয়াখালীর দশমিনার আদমপুরা ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হয়েছে অ্যাডভোকেট সৈয়দ মোঃ আবু জাফর রেজবী। রোববার (১৬ আগস্ট) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তাকে সভাপতি পদে মনোনয়ন দেয়।
রোববার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক দাপ্তরিক পত্রে এ বিষয়ে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে অ্যাডভোকেট রেজবীকে মনোনয়ন দিয়ে পত্রটিতে স্বাক্ষর করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম।
ওই পত্রে বলা হয়েছে, আদমপুরা ইসলামিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি আবু সালেহ মোহাম্মাদ মহিউদ্দিনকে পরিবর্তন করে তার জায়গায় অ্যাডভোকেট সৈয়দ মোঃ আবু জাফর রেজবী কে মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে অবশিষ্ট মেয়াদের জন্য মনোনয়ন দেওয়া হলো। এ মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি মোতাবেক পরিবর্তন বা বাতিল করা যাবে।
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সৈয়দ মোঃ আবু জাফর রেজবী ঢাকার আদালত অঙ্গনের একজন প্রতিষ্ঠিত আইনজীবি। তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ল’ এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপিপন্থী আইনজীবিদের দীর্ঘ লড়াইয়ে অগ্রগন্য ভূমিকা পালন করেন তিনি।
ঐতিহ্যবাহী মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি হিসেবে তার এই নিয়োগের পর তাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন বারের আইনজীবি ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com