Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ৭:৩৬ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে পিস্তল-গুলিসহ আটক ৫
১৯ August ২০২৬ Wednesday ৫:৪৬:৩০ PM
Print this E-mail this

তালতলীতে পিস্তল-গুলিসহ আটক ৫


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের ভাড়া বাসা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ। 

আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার লোহাগড়া থানার কাঁঠালতলী গ্রামের জিহাদ খাঁন (৩৫), বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামের হৃদয় মোল্লা (২৫), জামাল মল্লিক (২৭), পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের অনিক মজুমদার (২৫) ও লিমন সিকদার (২৮)। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি বলেন, ‘লিমন সিকদারের বাড়িতে গত তিন দিন ধরে কয়েকজন লোক অবস্থান করছিল। তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আমরা কয়েকজন লিমন সিকদারের বাড়িতে যাই। এ সময় পিস্তল নিয়ে জিহাদ খাঁন আমাদের তাড়া করে। পরে আমরা তাদের ধাওয়া করে আটক করেছি।’ 

তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দেশীয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com