Current Bangladesh Time
Sunday August ২৩, ২০২৬ ৫:৩০ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ায় ব্যবসায়ী ও তার ২ ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিত বিক্ষোভ ও মানববন্ধন 
২৩ August ২০২৬ Sunday ৪:৪১:৪৭ PM
Print this E-mail this

কাঠালিয়ায় ব্যবসায়ী ও তার ২ ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিত বিক্ষোভ ও মানববন্ধন 


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজারে  অন্য দোকান থেকে সিগেরেট এনে না দেয়ায় ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী সন্ত্রাসী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, এক ঘন্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কচুয়া বাজার ব্যবসায়ীরা।

আজ রবিবার বেলা ১১ টায় স্থানীয় কচুয়া বাজারের রাজাপুর- কাঠালিয়া প্রধান সড়কে ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজিত এ মানবন্ধনে বক্তব্য রাখেন-

 বাজার সমিতির সভাপতি মোঃ মোস্তফা হেলাল কিরন, সাধারণ সম্পাদক মোঃ রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ  ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার,

 ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রিনা রানী৷ সেফালী রানীসহ আরো অনেকে।

বক্তারা সন্ত্রাসী রাজা ফকিকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীদের নিরাপত্তার জোর দাবি জানান।

উল্লেখ্য, ২১ আগস্ট শুক্রবার দুপুরে অন্য দোকান থেকে সিগেরেট এনে না দেয়া ক্ষিপ্ত হয়েছে ফারুক ফকিরের ছেলে সন্ত্রাসী রাজা ফকির (৩০) দোকানী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই  হামলাকারী রাজা ফকিরকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আহত ব্যবসায়ী সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদি হয়ে  শুক্রবার বিকেলে রাজা ফকিরসহ দুইজন আসামী করে কাঠালিয়া থানায়  মামলা দায়ের করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com