Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল জেলা আ.লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার
১৩ September ২০২৬ Sunday ৬:৪৩:০৬ PM
বরিশাল জেলা আ.লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার
নগর প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলাকায় বরিশাল ‘ল’ কলেজের পেছনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিলন ভূঁইয়া নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল জেলার সাবেক আহ্বায়ক ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জুলাই অভ্যুত্থানের সময় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহানগর বিএনপির সদস্য সচিবকে হত্যা চেষ্টাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী