বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিষখালী নদীতে সোহরাব হোসেন নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোহরাব পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সাহাদাত নগর এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলের জন্য কেওড়া পাতা সংগ্রহ করতে নদীর পাড়ে যান জাহানারা বেগম নামে এক নারী।এ সময় তিনি নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সাংবাদিক আল-আমিন ফোরকান বলেন, নিহত সোহরাবের পরিবারের সূত্র ধরে যতটুকু জানতে পেরেছি, বুধবার থেকে সোহরাব নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার হয়।কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, লাশের খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ কী-এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু