Home » বরিশাল » বরিশাল সদর » রূপাতলীতে নদীর ভেতর থেকে ৩৫ ফুট ১০ ইঞ্চি সাবমেরিন ক্যাবল উদ্ধার
১৭ September ২০২৬ Thursday ৪:৩৯:১১ PM
রূপাতলীতে নদীর ভেতর থেকে ৩৫ ফুট ১০ ইঞ্চি সাবমেরিন ক্যাবল উদ্ধার
নগর প্রতিনিধি:
বরিশালের রূপাতলীতে নদীর ভেতর থেকে পল্লী বিদ্যুতের ৩৫ ফুট ১০ ইঞ্চি দীর্ঘ একটি সাবমেরিন ক্যাবল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিবেশবিদ, স্থানীয় জনগণ ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে নদীর ভেতর থেকে ক্যাবলটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রূপাতলী এলাকার নদী থেকে সংঘবদ্ধ একটি চোরচক্র রাতের আঁধারে পল্লী বিদ্যুতের সাবমেরিন ক্যাবল চুরি করে আসছিল। গত ২৯ আগস্ট পুলিশ, স্থানীয় জনগণ ও সাংবাদিকদের প্রচেষ্টায় ওই এলাকা থেকে দুটি সাবমেরিন ক্যাবল উদ্ধার করা হয়। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নজরে আসে।
সংবাদ প্রকাশের পর বরিশাল রূপাতলী-১ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। পরবর্তীতে পরিবেশবিদ আবুল বাশার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে চুরি যাওয়া ক্যাবলের অবস্থান সম্পর্কে তথ্য দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার স্থানীয় জনগণের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীর ভেতর থেকে ৩৫ ফুট ১০ ইঞ্চি দীর্ঘ একটি সাবমেরিন ক্যাবল উদ্ধার করা হয়।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া সব ক্যাবল উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্যাবল চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু