Current Bangladesh Time
Friday September ১৮, ২০২৬ ৪:৫০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি যুব উন্নয়ন কর্মকর্তার দুর্নীতি :কর্মসূচির লাখ লাখ টাকা আত্মসাতের দায়ে বেতন স্কেল অবনমিত
১৭ September ২০২৬ Thursday ১:১৭:২৪ PM
Print this E-mail this

ঝালকাঠি যুব উন্নয়ন কর্মকর্তার দুর্নীতি :কর্মসূচির লাখ লাখ টাকা আত্মসাতের দায়ে বেতন স্কেল অবনমিত


নিজস্ব প্রতিবেদক:


‎বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চলাকালে ভুয়া মাস্টার রোল তৈরি করে ৮ লাখ ৪৮ হাজার ৬ টাকা ৮০ পয়সা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্মকর্তা তৎকালীন যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তিনি বর্তমানে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

‎সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’র অভিযোগ প্রমাণিত হলেও বরখাস্তের পরিবর্তে তাকে লঘুদণ্ড হিসেবে “বেতন গ্রেডের নিম্নতর দুই ধাপে অবনমিতকরণ” সাজা প্রদান করা হয়েছে।

‎প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের নামে ব্যাংকে জমা হওয়া ৮,৪৮,০০৬.৮০ টাকা সুদের অর্থ ভুয়া মাস্টার রোলের মাধ্যমে আত্মসাৎ করেন দেলোয়ার হোসেন। পরবর্তীতে মন্ত্রণালয় গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি দৈবচয়ন ভিত্তিতে সুবিধাভোগীদের সাথে যোগাযোগ করলে জালিয়াতির বিষয়টি উন্মোচিত হয়। তদন্তে প্রমাণিত হয়, তিনি নিজেই ভুয়া মাস্টার রোল প্রস্তুত করে অর্থ উত্তোলন ও আত্মসাৎ করেছিলেন।

‎অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরবর্তীতে ব্যক্তিগত শুনানি ও অধিকতর তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা অসদাচরণ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পূর্ণাঙ্গভাবে সত্য বলে প্রতিবেদন দাখিল করেন।

‎অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাকে প্রাথমিকভাবে “চাকরি হতে বরখাস্তকরণ” এর দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তবে চূড়ান্ত পর্যালোচনায় সার্বিক বিষয় বিবেচনা করে বরখাস্তের পরিবর্তে তার বর্তমান আহরিত বেতন গ্রেডের দুই ধাপ নিচে নামিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয় জানতে ঝালকাঠির সহকারী পরিচালক দেলোয়ার হোসেনের মোবাইলে কল করলে চাইলে তিনি বলেন তার কোন শাস্তি হয়নি এটা মিথ্যা কথা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com