Current Bangladesh Time
Thursday September ১৭, ২০২৬ ৯:২৪ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
১৭ September ২০২৬ Thursday ৭:৪৪:১০ PM
Print this E-mail this

কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা



কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মূল্য ও মেয়াদ তদারকিতে অভিযান চালিয়ে দুইটি মুদি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পণ্যের মূল্য বেশি নেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। উত্তর বাজারের বিসমিল্লাহ স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেনকে মূল্য বেশি নেওয়ার অপরাধে ৫ হাজার টাকা এবং দক্ষিণ বাজারের কামরুল স্টোরের মালিক কামরুজ্জামানকে মূল্য বেশি নেওয়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক নুরে আলম বখতিয়ার ও কাউখালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পণ্যের মূল্য ও মেয়াদ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com