Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ২:১৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » চাঁদপাশার ৯ ওয়ার্ডে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
১৮ September ২০২৬ Friday ১১:০১:১২ PM
Print this E-mail this

চাঁদপাশার ৯ ওয়ার্ডে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন



বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান (মাসুদ রাড়ী) স্বাক্ষরিত পৃথক অনুমোদনের মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিগুলোর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে সভাপতি করা হয়েছে খলিলুর রহমান সবুজকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. নয়ন হাওলাদারকে। ২ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. শাহিন আলম ও সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক। ৩ নম্বর ওয়ার্ডে সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নয়ন। ৪ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. শামীম ও সাধারণ সম্পাদক মো. সবুজ। ৫ নম্বর ওয়ার্ডে সভাপতি জামাল বেপারী ও সাধারণ সম্পাদক শাওন বয়াতী। ৬ নম্বর ওয়ার্ডে সভাপতি নয়ন কবিরাজ ও সাধারণ সম্পাদক মো. লালন। ৭ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। ৮ নম্বর ওয়ার্ডে সভাপতি আসাদুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজবী।৯ নম্বর ওয়ার্ডে সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক আলী হোসেন।

প্রতিটি কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।

চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহজুল ইসলাম বলেন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি এইচ এম তসলিম উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি রকিবুল হাসান খান ও সদস্য সচিব ওবায়দুল হক এর পরামর্শে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৯ টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রাড়ী জানান, ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com