বরিশালের গৌরনদীতে কৌশলে দুই সন্তানের জননী এক গৃহবধূর ঘরে ঢোকেন দুই বন্ধু। পরে ওই গৃহবধূকে (২৬) ধর্ষণ করেন এক বন্ধু। এরপর ধর্ষণচেষ্টাকারী অপর বন্ধুকে কুপিয়ে আহত করেছেন ভিকটিম।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার শরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে শরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক খায়রুল আকনকে (২২) গ্রেফতার করেছে। ধর্ষণচেষ্টাকারী ইসলাম বালী পলাতক রয়েছেন।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে একই গ্রামের আক্কাস আকনের ছেলে ধর্ষক খায়রুল আকন (২২) ও সুলতান বালীর ছেলে ধর্ষণচেষ্টাকারী ইসলাম বালীকে (২৪) আসামি করে শুক্রবার সন্ধ্যায় গৌরনদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদীর শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. রফিকুল ইসলাম বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই গৃহবধূ (ভিকটিম) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘরের বাইরে বের হন। এ সময় গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের বখাটে দুই বন্ধু খায়রুল আকন ও ইসলাম বালী ঘরে ঢুকে ওতপেতে থাকেন। বাহির থেকে ঘরে ঢুকলে খায়রুল আকন জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে খায়রুলের বন্ধু ইসলাম বালী ধর্ষণের চেষ্টা চালালে তাকে (ইসলাম বালী) কুপিয়ে জখম করেছেন ওই গৃহবধূ।
শুক্রবার সকালে খবর পাওয়ার পরপরই শরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষক খায়রুল আকনকে গ্রেফতার করেছে। ভিকটিমকে (গৃহবধূকে) ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে এসআই রফিকুল ইসলাম জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা