Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ২:২৮ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
১৯ September ২০২৬ Saturday ১:১৯:০৬ PM
Print this E-mail this

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২


ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে মমতাজ বেগম (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত কয়ছর মাতাব্বরের ছেলে মো. কাশেম (৫৫) ও একই এলাকার মো. আলী আহাম্মেদের মেয়ে মোসা. রাজিয়া বেগম (৫০)। কাশেম ওই হত্যা মামলার প্রধান আসামি এবং রাজিয়া বেগম ২ নম্বর আসামি।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরদিন শুক্রবার নিহত মমতাজের মেয়ে রুবিনা বাদী হয়ে মো. কাশেমকে প্রধান আসামি ও মোসা. রাজিয়া বেগমকে ২ নম্বর আসামি করে পাঁচজনের বিরুদ্ধে দৌলতখান থানায় হত্যা মামলা করেন। পরে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. কাশেম ও ২ নম্বর আসামি মোসা. রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার বিকেলে ভোলার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বর্তমানে দৌলতখান থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

যেভাবে ঘটনার সূত্রপাত

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জমিজমা-সংক্রান্ত বিরোধ নিয়ে নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে বজলু ব্যাপারীর সঙ্গে প্রতিপক্ষ কাশেম, রাজিয়াসহ তাঁদের লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় মমতাজ বেগম ওরফে রাসু বেগম এগিয়ে গেলে প্রতিপক্ষের মারধরে তিনি আহত হন। পরে রাতে তাঁর মৃত্যু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com