Current Bangladesh Time
Thursday September ২৪, ২০২৬ ৫:৫৯ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় সড়কের পাশে পড়ে ছিল ১ লাখ টাকার পলিথিন, পুড়িয়ে ধ্বংস
২৩ September ২০২৬ Wednesday ২:৩৯:১২ PM
Print this E-mail this

দশমিনায় সড়কের পাশে পড়ে ছিল ১ লাখ টাকার পলিথিন, পুড়িয়ে ধ্বংস


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজারের পূর্ব পাশে পাকা সড়ক থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী বাজারের পূর্ব পাশে সড়কের ওপর তিনটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন দশমিনা থানায় খবর দেন। পরে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো খুলে অবৈধ পলিথিন দেখতে পান।

পুলিশ জানায়, বস্তাগুলোর প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের উপস্থিতিতে সেগুলো জব্দ করে থানায় নেওয়া হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ইউএনও মাহমুদ হাসান মৃধা পলিথিনগুলো পুড়িয়ে ধ্বংস করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘বেতাগী বাজারের পূর্ব পাশে পাকা সড়কে তিন বস্তা পলিথিন পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে পলিথিনগুলো জব্দ করে উপজেলা প্রশাসনকে জানানো হলে ইউএনও তা পুড়িয়ে ধ্বংস করেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ‘বেতাগী বাজারের পূর্ব পাশে তিন বস্তা মালিকবিহীন পলিথিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পুলিশ সেগুলো নিয়ে আসে। পরে অবৈধ পলিথিনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com