Home » বরিশাল » হিজলা » চাঁদপুরে নিখোঁজ যুবকের লাশ ৫ দিন পর বরিশালে উদ্ধার
২৩ October ২০২৬ Friday ৮:৩২:০৬ PM
চাঁদপুরে নিখোঁজ যুবকের লাশ ৫ দিন পর বরিশালে উদ্ধার
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলায় মেঘনা নদীর তীর থেকে সোহেল ব্যাপারী (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের আরাকুল গ্রামের মান্দারভাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গত ১৮ অক্টোবর চাঁদপুর এলাকায় লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।
সোহেল ব্যাপারী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের আরব আলী ব্যাপারীকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেন ব্যাপারীর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর বন্ধু রবিউল ইসলামের সঙ্গে সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাট থেকে লঞ্চে ঢাকায় যান সোহেল। পরদিন ১৮ অক্টোবর রাতে তাঁরা লঞ্চে করে ঢাকা থেকে নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে রওনা হন। পথে চাঁদপুর এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হন সোহেল।
এ ঘটনায় ১৯ অক্টোবর সোহেলের পরিবার চাঁদপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিটি চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়িতে তদন্তাধীন রয়েছে।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোহেলের পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আরাকুল গ্রামের মান্দারভাঙ্গা এলাকায় মেঘনা নদীর চরে একটি মরদেহ ভেসে থাকার খবর দেন। পরে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহজাদা ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করেন।
এ সময় সোহেলের বড় ভাই আজিজুল ইসলাম ও স্বজনেরা মরদেহটি শনাক্ত করেন।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াছিনুল হক বলেন, ‘মরদেহ উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা