Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহেবের মৃত্যু, পরিবারে শোকের মাতম
২৩ October ২০২৬ Friday ৮:০২:৫৯ PM
মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহেবের মৃত্যু, পরিবারে শোকের মাতম
প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহেব নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন মাহেব। পরে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা