বরিশালের বানারীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম তালুকদার (৫৮) শুক্রবার দিবাগত ভোররাত সাড়ে ৪ টার দিকে স্ট্রোকজনিত কারনে ইন্তেকাল করেন ( ইন্না…রাজিউন)। শুক্রবার শেষরাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসায় তিনি স্ট্রোক করলে প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম হাসপতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহ গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম রফিকুল ইসলাম তালুকদার বানারীপাড়া প্রেসক্লাব ও কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদের সাবেক সহসভাপতি। তিনি বানারীপাড়ার সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আনোয়ার হোসেন তালুকদারের কনিষ্ঠ ছেলে।
শনিবার বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈধগাঁহ্ মাঠে জানাজা শেষে তার মরদেহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ