Current Bangladesh Time
Tuesday October ২৭, ২০২৬ ৪:১২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নে জাতীয় স্বার্থ ও জনগণের অংশগ্রহণ নিশ্চিতেরদাবিতে মানববন্ধন
২৭ October ২০২৬ Tuesday ১:২৫:৫৬ PM
Print this E-mail this

জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নে জাতীয় স্বার্থ ও জনগণের অংশগ্রহণ নিশ্চিতেরদাবিতে মানববন্ধন


সংবাদ বিজ্ঞপ্তি:

২৭ অক্টোবর ২০২৬, বরিশাল: বাংলাদেশের জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নে জাতীয়স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং পরিকল্পনা প্রক্রিয়ায় জনগণের কার্যকর অংশগ্রহণনিশ্চিত করার দাবিতে আজ বরিশাল  প্রেস ক্লাবের সামনে অধ্যক্ষ অব: মোআমিনুল ইসলাম খোকন এর সভাপতিত্বে একটি জনসংহতি ও সচেতনতামূলকসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট, বরিশাল এবং বাংলাদেশওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগেআয়োজিত এ কর্মসূচিতে নাগরিক সমাজের প্রতিনিধি, পরিবেশকর্মী, জ্বালানি খাতেরসংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট, বরিশাল এর সদস্য সচিবএ্যাড: সুভাষ দাস বলেন, জ্বালানি মহাপরিকল্পনা বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, জনজীবন এবং ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই দেশেরজ্বালানি খাতের ভবিষ্যৎ নির্ধারণকারী এ ধরনের গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রণয়নে বিদেশিস্বার্থ বা পরামর্শের ওপর এককভাবে নির্ভর না করে বাংলাদেশের নিজস্ব বাস্তবতা, সক্ষমতা ও জনগণের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট, বরিশাল এর সদস্য  শুভঙ্কর চক্রবর্তীবলেন, জ্বালানি মহাপরিকল্পনা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা প্রতিষ্ঠানের স্বার্থে নয়, বরংদেশের মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হওয়া উচিত। এ জন্য পরিকল্পনাপ্রণয়নের শুরু থেকেই নাগরিক সমাজ, বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশকর্মী, স্থানীয়জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করতে হবে। পরিকল্পনার খসড়াজনসাধারণের জন্য উন্মুক্ত করা এবং উন্মুক্ত আলোচনা ও পরামর্শের মাধ্যমেজনগণের মতামত প্রতিফলিত করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তাঁরা উল্লেখ করেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভর জীবাশ্মজ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি বিবেচনায় নেওয়া জরুরি। একই সঙ্গেসৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগিয়ে একটি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। জ্বালানি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ব্যয়, পরিবেশগত প্রভাবএবং জনগণের ওপর সম্ভাব্য প্রভাবও যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

কর্মসূচি থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে; বিদেশিনির্ভরতার পরিবর্তে জাতীয় স্বার্থ ও দেশীয় সক্ষমতাকে অগ্রাধিকার দিতে হবে; পরিকল্পনার বিষয়ে জনগণের মতামত গ্রহণের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে; এবংনবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতেহবে।

সভাপতির বক্তব্যে বলেন, দেশের জ্বালানি ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ও দায়িত্ববাংলাদেশের জনগণের। তাই জনগণের মতামত উপেক্ষা করে কোনো জ্বালানিমহাপরিকল্পনা গ্রহণ করা উচিত নয়। একটি গণমুখী, স্বচ্ছ ও অংশগ্রহণমূলকপরিকল্পনার মাধ্যমেই দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ননিশ্চিত করা সম্ভব।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “জ্বালানি মহাপরিকল্পনা, জাপান না, বিদেশি না। জাতীয় পরিকল্পনায় চাই জাতির অংশগ্রহণ”—এই স্লোগানের মাধ্যমে জ্বালানিমহাপরিকল্পনা প্রণয়নে জাতীয় স্বার্থ, জনগণের অধিকার এবং কার্যকর জনঅংশগ্রহণনিশ্চিত করার দাবি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com