Current Bangladesh Time
Wednesday October ২৮, ২০২৬ ৭:৪১ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
২৮ October ২০২৬ Wednesday ৫:২২:১৮ PM
Print this E-mail this

কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত



কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে শোভাযাত্রা, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে কাউখালী কাজী হারুন অর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে নিয়মিত সঠিকভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, কাজী হারুন অর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com